উত্তরবঙ্গে ২০০টি বিদ্যালয়ে কামতাপুরী ভাষায় চালু হতে চলেছে পঠনপাঠন
দি নিউজ লায়ন ; উত্তরবঙ্গে ২০০টি বিদ্যালয়ে কামতাপুরী ভাষায় চালু হতে চলেছে পঠনপাঠন। ঐহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরের জেলাগুলিতে ২০০টি বিদ্যালয়কে চিহ্নিত করে প্রাথমিক স্তরে পঠনপাঠন চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কামতাপুরি ভাষায় সিলেবাস তৈরি করে প্রাথমিক স্তরে শিক্ষা প্রক্রিয়া শুরু করা হবে।
বুধবার মন্ত্রী গৌতম দেব বলেন মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন মঙ্গলবার ক্যানিনেটে অনুমোদন দেওয়া হয়েছে কামতপুরী ভাষায় ২০০টি বিদ্যালয়ে পঠনপাঠন চালু করার বিষয়ে। তিনি জানান এটা মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত। রাজবংশী মানুষদের দীর্ঘ দাবিকে তিনি প্ৰথম মর্যাদা দিয়েছেন।
ইতিমধ্যেই জেলার ২০০টি বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে সার্ভের কাজ শুরু হচ্ছে। প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠনের জন্য কতটা পরিকাঠামো প্রস্তুত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।কামতাপুরী ভাষায় সিলেবাস তৈরির কাজ করছেন বিশেষজ্ঞরা। তারে কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন।

Post a Comment